শেবাচিম প্রাক্তন ছাত্রসমিতির আহ্বায়ক কমিটির সঙ্গে ড্যাবের মতবিনিময়

 

নিজস্ব প্রতিবেদক :
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) প্রাক্তন ছাত্রসমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গত ১৬ এপ্রিল ২০২৬ রাত ৯টায় অনুষ্ঠিত এ সভায় প্রাক্তন ছাত্রসমিতির নবগঠিত আহ্বায়ক অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব অধ্যাপক ডা. কে এম মজিবুল হক দোয়েলের নেতৃত্বে আগত প্রতিনিধিদল ড্যাব কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

 

সভায় ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং তাদের সফলতা কামনা করেন। একই সঙ্গে তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

ড্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি তাদের কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দিপু, সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন, যুগ্ম মহাসচিব ডা. মো. ফারুক আহমেদ, সম্পাদক ডা. মোস্তাহিজুর রহমান মোমেন, সদস্য ডা. শাকিল আরিফ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এছাড়াও ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. রফিকুস সালেহীন ও ডা. এস এম হায়দার পারভেজ সভায় উপস্থিত ছিলেন।

Comments (০)
Add Comment