বরিশালের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্থানীয় সরকারের সমন্বয়ে গোলটেবিল সংলাপ

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরীর জনস্বাস্থ্যের মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। আজ বৃহস্পতিবার সকালে নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে আয়োজিত এক গোলটেবিল সংলাপে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

‘বরিশালের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্থানীয় সরকারের সমন্বয়’ শীর্ষক এই সংলাপটির আয়োজন করে যৌথভাবে ইউকে ইন্টারন্যাশনাল (UK International), প্রথম আলো এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (Democracy International)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
তিনি বলেন:
“নগরবাসীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের অগ্রাধিকার। তবে সিটি কর্পোরেশনের একার পক্ষে এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা কঠিন। সরকারি-বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সাথে সুসমন্বিত পরিকল্পনার মাধ্যমেই আমরা একটি স্বাস্থ্যবান্ধব বরিশাল গড়ে তুলতে পারি।

Comments (০)
Add Comment