Tuesday, June 23, 2026
Google search engine
Homeজাতীয়সারাদেশের ৮৬টি বেসরকারি মেডিকেলের পরিচালনা পর্ষদে মন্ত্রণালয়ের প্রতিনিধি মনোনয়ন

সারাদেশের ৮৬টি বেসরকারি মেডিকেলের পরিচালনা পর্ষদে মন্ত্রণালয়ের প্রতিনিধি মনোনয়ন

হেলথ ইনফো ডেস্ক :
সারাদেশের ৮৬টি বেসরকারি, ডেন্টাল ও আর্মি মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদে প্রতিনিধি মনোনয়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার (২২ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়।

উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘বেসরকারি মেডিকেল/ডেন্টাল কলেজ ও আর্মি মেডিকেল কলেজের পরিচালনা পর্যদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তাগণকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত বেসরকারি মেডিকেল/ডেন্টাল কলেজ ও আর্মি মেডিকেল কলেজে মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।’

পরিচালনা পর্ষদে মনোনীত কর্মকর্তাদের কার্যপরিধি সম্পর্কে এতে বলা হয়, ‘কর্মকর্তারা সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজের পরিচালনা পর্যদের সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করবেন। ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২’ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক প্রণীত এমবিবিএস ভর্তি নীতিমালা এবং সংশ্লিষ্ট অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান সঠিকভাবে অনুসরণপূর্বক কলেজ পরিচালিত হচ্ছে কিনা, তা নিশ্চিত করবেন। সংশ্লিষ্ট আইন ও নীতিমালা এবং মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান নিয়ে কোন ত্রুটি পরিলক্ষিত হলে এ বিভাগের মনোনীত প্রতিনিধি মন্ত্রণালয়কে লিখিতভাবে অবহিত করবে।’

আদেশে আরও বলা হয়, ‘সভা সংক্রান্ত নোটিশের অনুলিপি চিকিৎসা শিক্ষা-২ শাখায় আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে। কোনো বিশেষ দিনে বা অনিবার্য কারণবশত পরিচালনা পর্যদের নির্ধারিত সভায় যদি কোনো মনোনীত কর্মকর্তা উপস্থিত হতে অপারগ হন, তবে ছুটিকালীন বিকল্প কর্মকর্তা বর্ণিত সভায় প্রতিনিধিত্ব করবেন।

এতে বলা হয়, কলেজ কর্তৃপক্ষকে আবশ্যিকভাবে সভার নোটিশ অন্তত পাঁচ কর্মদিবস পূর্বে মনোনীত কর্মকর্তার নিকট পৌঁছাতে হবে। মনোনীত কর্মকর্তার সাথে কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করতে ব্যর্থ হলে চিকিৎসা শিক্ষা-২ শাখায় নোটিশ প্রেরণপূর্বক যোগাযোগ করবে। প্রতিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির সভা প্রতি বছরে কমপক্ষে চার বার অনুষ্ঠিত হতে হবে এবং গভর্নিং বডির প্রতিটি সভার কার্যবিবরণী আবশ্যিকভাবে মন্ত্রণালয়ে প্রেরণ নিশ্চিত করতে হবে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় এতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments