Tuesday, June 23, 2026
Google search engine
Homeজানা অজানাদেশের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারির জরুরি নির্দেশনা

দেশের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারির জরুরি নির্দেশনা

হেলথ ইনফো ডেস্ক :
দেশের ক্লিনিক সমূহের ক্লায়েন্ট অ্যান্ড রেভিনিউ পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় জরুরী নির্দেশনা প্রদান করেছে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি (ইউপিএইচসিএসডি)।

বৃহস্পতিবার (১৮ জুন) আরবান হেলথের পরিচালক হাবিবুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা প্রদান করা হয়।

এতে বলা হয়, গত ১৬ জুন ‘পারফরম্যান্স রিভিউ’ সভায় দেখা যায়, ক্লিনিক সমূহের ক্লায়েন্ট অ্যান্ড রেভিনিউ পারফরম্যান্স সন্তোষজনক নয়। এ অবস্থায় আলোচনা শেষে বেশকিছু সিদ্ধান্ত নেয় ইউপিএইচসিএসডি।

নির্দেশনায় আরও বলা হয়, ‘প্রতিটি স্যাটেলাইট ক্লিনিক কমপক্ষে ত্রিশ হাজার টাকার কম আয় করলে সেই স্যাটেলাইট ক্লিনিক কর্মীসহ বন্ধ করে দেওয়া হবে। পরিবার কল্যাণ সহকারী/স্যাটেলাইট সেবাদানকারী প্রতি মাসে প্রতি জনকে কমপক্ষে সাতটি করে ডেলিভারী করতে হবে। ডেলিভারী করাতে ব্যর্থ হলে প্রতি ডেলিভারীর জন্য এক হাজার টাকা বেতন কর্তন করা হবে।

এ ছাড়া আয়া এবং পিওন ছাড়া সকল কর্মকর্তা ও কর্মচারীদের একটি করে ডেলিভারী করতে হবে। ডেলিভারী করাতে বার্থ হলে প্রতি ডেলিভারীর জন্য এক হাজার টাকা বেতন কর্তন করা হবে। পাশাপাশি পিএইচসিসি সমূহ মাসিক খরচের পঞ্চাশ শতাংশ টাকা আয় করতে না পারলে আয়ের আনুপাতিক হারে বেতন-ভাতা প্রদান করা হবে’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments