Thursday, June 25, 2026
Google search engine
Homeজানা অজানাসরকারের পক্ষ থেকে মনোনীত BCPS এর কাউন্সিলর, কে এই ডাঃ সেহেরীন এফ...

সরকারের পক্ষ থেকে মনোনীত BCPS এর কাউন্সিলর, কে এই ডাঃ সেহেরীন এফ সিদ্দিকা?

মন্তব্য প্রতিবেদন :
গত ১৭টি বছর আওয়ামী লীগের সাথে নিবিড় সখ্যতা বজায় রেখে দাপিয়ে বেড়ানো ডাঃ সেহেরীন এফ সিদ্দিকার নাম যখন ‘সরকার মনোনীত বিসিপিএস কাউন্সিলর’ তালিকায় অথবা সরকারী কোঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে সদস্য হিসেবে দেখা যায়, তখন সচেতন চিকিৎসকদের চোখ ছানাবড়া হওয়াটাই স্বাভাবিক!

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে রাজনৈতিক ক্ষমতার জোরে সব জায়গায় প্রভাব বিস্তার করে রাখতেন তিনি; সাধারণ চিকিৎসক থেকে শুরু করে অনেকেই তাঁর ভয়ে তটস্থ থাকতেন। বিশেষ করে ১৫ই আগস্টের শোক দিবসের অনুষ্ঠানে তাঁর কান্নার রোল আর সবাইকে ‘বঙ্গবন্ধুর আদর্শ’ বুকে লালন করার নসিহত দেওয়ার দৃশ্য কারও ভোলার কথা নয়।

অথচ কী অদ্ভুত অদৃশ্য ক্ষমতার মায়াজাল! ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে গেলেও এই ভদ্রমহিলাকে পালাতে হয়নি। উল্টো নতুন সরকারের ঘনিষ্ঠ মহলে আবারো নিজের প্রভাব খাটিয়ে ঠিকই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বিসিপিএস (BCPS) এর কাউন্সিলর হিসেবে মনোনীত হয়ে গেছেন!

চিকিৎসক সমাজ আজ আতঙ্কিত ও বিস্মিত—এমন সব ডিগবাজি দেওয়া সুযোগ সন্ধানীদের হাত ধরেই কি তবে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন ও ফিরে আসার পথ সুগম হচ্ছে?

(লেখকঃ ডা. পিয়াস হাসান)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments