Wednesday, June 17, 2026
Google search engine
Homeজানা অজানামেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান

নিজস্ব প্রতিবেদক :
হঠাৎ করেই মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজিব আহসান। আজ বুধবার তিনি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড, কক্ষ এবং রোগীদের জন্য নির্ধারিত প্রায় প্রতিটি বেড ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসাসেবার মান আরও উন্নত করা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় প্রতিমন্ত্রী হাসপাতালটিতে এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রদান করা বিভিন্ন সুযোগ-সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসাসেবা সংক্রান্ত কার্যক্রমের খোঁজ নেন এবং এসব বিষয়ে একটি তালিকা প্রস্তুতের নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমরানুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুর রহমান।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ অধিকতর উন্নত চিকিৎসাসেবা লাভ করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments