Thursday, June 18, 2026
Google search engine
Homeজানা অজানাবিসিপিএসের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি ডা. মওদুদ, সম্পাদক ডা. ইমতিয়াজ

বিসিপিএসের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি ডা. মওদুদ, সম্পাদক ডা. ইমতিয়াজ

 

হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. ইমতিয়াজ ফারুক।

আজ মঙ্গলবার (১৬ জুন) নির্বাচন কমিশনার অধ্যাপক কোহিনূর বেগম স্বাক্ষরিত কমিশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিসিপিএসের জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. নূরউদ্দিন আহমদ এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. লুৎফুল আজিজ।

এ ছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন ডা. সেহেরিন ফারহাদ সিদ্দিকা। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডা. কাজী দীন মোহাম্মদ।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এসব কাউন্সিলরকে নির্বাহী কমিটির পদাধিকারী হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছর মেয়াদে কাজ করবেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments