Take a fresh look at your lifestyle.

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত চিকিৎসক আহমেদকে ঢামেকে ভর্তি

৬০

 

হেলথ ইনফো ডেস্ক :
দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমেদ হোসেনকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকের এই ঘটনার পর তাকে আহত অবস্থায় প্রথমে ক্যানসার হাসপাতালে দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে রাত পৌনে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। তাকে ভিআইপি কেবিনে ভর্তি রাখা হয়েছে।

জানা যায়, তার বাসা স্বাস্থ্য অধিদপ্তরের পেছনে। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ডিউটি শেষ করে বিকেলে পায়ে হেটে বাসায় ফিরছিলেন তিনি। পথে মাহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনে একটি গলিতে ২ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক বন্ধু জানান, উপপরিচালক ডা. আহমেদ হোসেনকে বেশ কিছুদিন ধরে তার হাসপাতালের টেন্ডার পাওয়ার জন্য রুবেল গ্রুপ হুমকি ধামকি দিয়ে আসছিল। ফোনেও সরাসরি হুমকি দিচ্ছিল তাকে। তারাই এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি থানায় অবগত করা হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.