Wednesday, June 24, 2026
Google search engine
Homeজাতীয়সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় কম খরচে বাংলাদেশি রোগীদের ক্যান্সারের উন্নত চিকিৎসা দিবে...

সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় কম খরচে বাংলাদেশি রোগীদের ক্যান্সারের উন্নত চিকিৎসা দিবে চীন

হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশি ক্যান্সার রোগীদের জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় কম ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার দাবি করেছে চীনের গুয়াংজু মডার্ন ক্যান্সার হাসপাতাল। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে প্রতি মাসে অন্তত ৩০ জন বাংলাদেশি রোগী সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর গুলশানে বাংলাদেশ চায়না ওপেন মিডিয়া ক্লাব ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন গুয়াংজু মডার্ন ক্যান্সার হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক বিভাগের পরিচালক হি ল্যাংবিং।

সভায় হাসপাতালটির অনকোলজি বিশেষজ্ঞ উ উই এবং বিএইচআরএফের সেক্রেটারি মুজাহিদ শুভ উপস্থিত ছিলেন।

এ সময় হি ল্যাংবিং বলেন, বিদেশি রোগীদের চিকিৎসাসেবায় হাসপাতালটির দুই দশকের অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক মানের স্বীকৃতিপ্রাপ্ত এ প্রতিষ্ঠানটি ফুসফুস, স্তনসহ বিভিন্ন ধরনের ক্যান্সারের আধুনিক চিকিৎসা দিয়ে আসছে। ভবিষ্যতে লিভার ও অগ্ন্যাশয়সংক্রান্ত রোগের জন্য পৃথক বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

ল্যাংবিং জানান, এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১০৩টি দেশের রোগীরা এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিয়েছেন।

বাংলাদেশি রোগীদের বিষয়ে তিনি বলেন, গত কয়েক বছরে দেশটি থেকে রোগী যাওয়ার সংখ্যা বেড়েছে। বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় ৩০ জন বাংলাদেশি রোগী সেখানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা শেষে অনেক রোগীর জীবনমানের উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

অনকোলজি বিশেষজ্ঞ উ উই বলেন, চিকিৎসা প্রক্রিয়ার সময় রোগীর শারীরিক ক্ষতি কমিয়ে আনার বিষয়ে হাসপাতালটি গুরুত্ব দেয়। কেমোথেরাপি ও রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগীদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, উন্নত ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে তাদের হাসপাতালের ব্যয় ভারতের তুলনায় কিছুটা বেশি হলেও সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় কম। বাংলাদেশি রোগীদের সুবিধার্থে দেশে একটি পরামর্শক কেন্দ্রও চালু করা হয়েছে, যেখানে চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ পাওয়া যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments