Take a fresh look at your lifestyle.

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার

৫৯

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

দায়িত্ব গ্রহণের দিন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। পাশাপাশি ঝালকাঠিসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, এই দায়িত্ব তার প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন, যা তার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি দেশের স্বাস্থ্যখাতের চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্সসহ সংশ্লিষ্ট সকল পেশাজীবীর প্রতিও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, সবার দোয়া, সমর্থন ও সহযোগিতায় জনগণের সেবায় নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave A Reply

Your email address will not be published.