Take a fresh look at your lifestyle.

শেবাচিমে চিকিৎসক মতবিনিময় সভা

৪৫

নিজস্ব প্রতিবেদক :
“চিকিৎসক সপ্তাহ,২০২৬; সহিংসতা প্রতিরোধের সময় এখনই, চিকিৎসকের উপর সহিংসতাকে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সার্জারী সেমিনার হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শেবাচিম শাখার আয়োজনে এই চিকিৎসক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

অনুষ্ঠানে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর সেবার মান বৃদ্ধির সাথে সাথে পারস্পারিক ঐক্য ও ভাতৃত্ববোধের উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ড্যাব শেবাচিম শাখা সভাপতি: ডা. নজরুল ইসলাম সেলিম।

ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়েট বিভাগের প্রধান ডা: রেজওয়ান রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন শের ই বাংলা মেডিকেল কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা: রেফায়তুল হায়দার, ড্যাব, শেবাচিম ইউনিট সাধারন সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, নাক কান গলা বিভাগ ডা. ইমতিয়াজ উদ্দিন সাজিদ সহ অন্যান্যরা ।

শেবাচিম ড্যাব এর সাধারন সম্পাদক ডা: ইমতিয়াজউদ্দিন সাজিদ বলেন, ওয়ার্ডে চিকিৎসক প্রাপ্যতা নিশ্চিত ও জরুরী মুহুর্তে এলার্ম সিস্টেম স্থাপনের পরামর্শ প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.