Take a fresh look at your lifestyle.

উচ্চতর চিকিৎসাশিক্ষা ও সেবায় উৎকর্ষতা বাড়ানোর প্রতিশ্রুতি

বিএমইউর ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

৩২

হেলথ ইনফো ডেস্ক :
র‌্যালি, ফলজ বৃক্ষরোপণ ও রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনসহ নানান আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে র‌্যালির উদ্বোধন করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। র‌্যালিটি বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয় এবং সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

র‌্যালিপূর্বক সমাবেশে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ের উচ্চতর চিকিৎসাশিক্ষা কার্যক্রম, চিকিৎসাসেবা ও গবেষণায় বিএমইউকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি উৎকর্ষ বৃদ্ধির অঙ্গীকার করেন এবং উদ্ভাবনেও নতুন মাত্রা যোগ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের মানুষ যাতে জটিল রোগসহ সব ধরনের চিকিৎসাসেবা বিএমইউ থেকে পায় এবং চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয়, সেই আশাবাদও ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিশ্ব প্রেক্ষাপট ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সাশ্রয়ের প্রতি গুরুত্ব দিয়ে সংক্ষিপ্তভাবে ২৯তম বিশ্ববিদ্যালয় দিবস আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে র‌্যালি ও বৃক্ষরোপণ ছাড়াও রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের সুব্যবস্থা করা হয়েছে।

সুপার স্পেশালাইজড হাসপাতালের বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী প্রমুখ সরাসরি অংশগ্রহণ করেন।

বিএমইউর প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদের পক্ষে সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. রিফাত রহমান বৃক্ষরোপণ করেন। পরে সেখানে বিএমইউর ফ্যাকাল্টি, চিকিৎসক, রেজিস্ট্রার অফিস, পরিচালক (হাসপাতাল) অফিস, জনসংযোগ শাখা ও মিডিয়া সেলসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় আম্রপালি, জলপাই, বারি ফোর আম, আমড়া, বারি এগারো আম, নারিকেল, লিচু, কালোজাম, আমলকি, ডালিম ও মিনি জামরুলের মত লফলজ বৃক্ষরোপণ করা হয়।

সকল কর্মসূচিতে বিএমইউর সব পর্যায়ের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট ছাড়াও সব পর্যায়ের কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ১৯৯৮ সালের ৩০ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদ ও ৫৯টি একাডেমিক বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনবল সংখ্যা ৪ হাজার ৫ শত ৬৮ জন। অধিভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫টি। রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি ছাত্রছাত্রীর সংখ্যা ৫১৬১ জন। হাসপাতালের শয্যা সংখ্যা ১৭৯২টি, এর মধ্যে বিনা ভাড়ার শয্যা সংখ্যা ৮৭৮টি।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমইউর ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, ডিন অধ্যাপক ডা. এম. আবু হেনা চৌধুরী, ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, ইপনার পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলম, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) অধ্যাপক ডা. মো. সাইফ উল্লাহ মুন্সী, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, চিফ এস্টেট অফিসার ডা. মো. এহতেশামুল হক তুহিন, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, অতিরিক্ত রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-পরিচালক (জনসংযোগ-অতিরিক্ত দায়িত্ব) সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল আজম রঞ্জু, উপ-রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফারজানা ইসলাম, পিএইচডি, শিশু নিউরোলজিস্ট ডা. সানজিদা আহমেদ, দন্তরোগ চিকিৎসক ডা. মো. রিয়াদুল জান্নাত, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরীফ মো. আরিফুল হক, উপ-রেজিস্ট্রার-১ ডা. একেএম কবির আহমেদ রিয়াজ, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. নাসরীন আক্তার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব মো. লুৎফর রহমান, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-রেজিস্ট্রার মো. মারুফ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আনিছুর রহমান, সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন, কর্মকর্তা মো. আশিকুর রহমান, মিডিয়া সেলের কর্মকর্তা শামীম আহম্মদ, পিএটু রেজিস্ট্রার সৈয়দ তাহিয়াতুর রহমান সুজন প্রমুখ।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বেলুন উড়ানো হয়।

Leave A Reply

Your email address will not be published.