Take a fresh look at your lifestyle.

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

১৯০

হেলথ ইনফো ডেস্ক :
স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইউরোলজির অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

আজ মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজির অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদপ্তর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

Leave A Reply

Your email address will not be published.