Take a fresh look at your lifestyle.

শের-ই-বাংলা মেডিকেল কলেজে রমাদান সেমিনার, কুরআন বিতরণ

১৫৮

নিজস্ব প্রতিবেদক :
শের-ই-বাংলা মেডিকেল কলেজ দাওয়াহ ও রিসার্চ সেন্টারের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শের-ই-বাংলা মেডিকেল কলেজে “রমাদান সেমিনার, কুরআন বিতরণ ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন পবিত্র রমজানে শিক্ষার্থীদের আত্মিকভাবে প্রস্তুত করা এবং কুরআনের আলো সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

রমাদান সেমিনারে বক্তারা রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং কুরআনের শিক্ষা ব্যক্তিজীবন ও সমাজজীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে পবিত্র কুরআন অধ্যয়ন ও তা অনুসরণের মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয় এবং সম্মিলিত ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজকদের মতে, পবিত্র রমজানকে সামনে রেখে নিজেদের আত্মিকভাবে প্রস্তুত করা এবং কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার এই ক্ষুদ্র প্রয়াস সবার মনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.