Saturday, May 9, 2026
Google search engine
Homeজাতীয়বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি

হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের বি ব্লক থেকে র‌্যালিটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‘থ্যালাসেমিয়া অদৃশ্য আর নয়, অজানাদের খুঁজি ও সহযোগিতার হাত বাড়াই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‌্যালির উদ্বোধন করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বেলুন উড়িয়ে তিনি র‌্যালির শুভ সূচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগ, পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজি বিভাগ এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো স্ক্রিনিং এবং নিরাপদ রক্ত সঞ্চালনের কোনো বিকল্প নেই। তিনি রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির ও সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা।

বক্তারা বলেন, থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য বংশগত রক্তরোগ। বিয়ের আগে স্ক্রিনিং, যথাযথ সচেতনতা এবং সময়মতো রোগ নির্ণয়ের মাধ্যমে এ রোগের বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। একই সঙ্গে রোগীদের জন্য মানসম্মত চিকিৎসা ও নিরাপদ রক্ত নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

র‌্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, ট্রেইনি, শিক্ষার্থী, রোগী ও তাদের অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম থ্যালাসেমিয়া প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments