Wednesday, June 24, 2026
Google search engine
Homeজাতীয়বগুড়ায় গুলিবিদ্ধ নয়নের চিকিৎসার ব্যয়ভার বহন করবেন প্রধানমন্ত্রী

বগুড়ায় গুলিবিদ্ধ নয়নের চিকিৎসার ব্যয়ভার বহন করবেন প্রধানমন্ত্রী

হেলথ ইনফো ডেস্ক :
বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন) রাজধানীর একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সহযোগিতায় নয়নের চোখের চিকিৎসা শুরু হয়।

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে এ চিকিৎসা শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

বিএনপি কর্মী নয়ন হোসেন বাঘোপাড়ার বাসিন্দা। দরিদ্র পরিবারের সন্তান নয়ন ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments