Tuesday, June 30, 2026
Google search engine
Homeজাতীয়পদোন্নতি পেলেন তিন বিশেষজ্ঞ চিকিৎসক

পদোন্নতি পেলেন তিন বিশেষজ্ঞ চিকিৎসক

হেলথ ইনফো ডেস্ক :
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের তিন জন চিকিৎসককে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদায়ন। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডা. আফরোজা বেগমকে সহকারী অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজ এ পদায়ন করা হয়েছে। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারিতে কর্মরত আছেন।

এ ছাড়া ডা. মির্জা সুমাইয়া তানজিনকে সহকারী অধ্যাপক (অ্যানেসথেসিওলজি) হিসেবে ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ এ সংযুক্ত করা হয়েছে। তিনি পূর্বে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিওলজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্য এক প্রজ্ঞাপনে ডা. সিদ্ধার্থ শংকর দত্তকে সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব), চর্ম ও যৌন রোগ বিভাগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এ পদায়ন করা হয়েছে। তিনি এর আগে একই প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments