Saturday, July 18, 2026
Google search engine
Homeজানা অজানাএন্টারোজারমিনা ঔষধ হিসেবে নিবন্ধন না দিয়ে কেন ফুড সাপ্লিমেন্ট হিসেবে নিবন্ধন দেয়া...

এন্টারোজারমিনা ঔষধ হিসেবে নিবন্ধন না দিয়ে কেন ফুড সাপ্লিমেন্ট হিসেবে নিবন্ধন দেয়া হয়েছে

মন্তব্য প্রতিবেদন :
ynovia Pharma PLC এর বাজারজাতকৃত শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ঔষধ বা প্রোবায়োটিক Enterogermina ঔষধ হিসেবে নিবন্ধন না দিয়ে কেন ফুড সাপ্লিমেন্ট হিসেবে নিবন্ধন দেয়া হয়েছে এবং এর বাজার মূল্য কিভাবে নির্ধারণ করা হয়েছে (মার্ক আপ), তা জানার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরকে চিঠি দিয়েছিলাম।

Zulkarnain Saer তাঁর এক পোস্টে জানিয়েছিলেন, একটি এন্টারোজার্মিনা এম্পুল এর মোট খরচ প্রায় ৭ টাকা, কিন্তু বাজারে আমাদের কিনতে হয় ৭০ টাকা করে।

স্ক্রিনশটে দেখুন, বাঁয়ে আমার প্রশ্ন কী ছিল, ঔষধ প্রশাসন তার উত্তর দিয়েছে কিভাবে!! কোম্পানির কাছ থেকে মূল্য নির্ধারণের ডাটা নেয়ার ক্ষমতাও তাদের নেই।

ডিজি ডিএ, সব দায় চাপিয়েছে মন্ত্রণালয়ের উপর। রেগুলেটরি বডি কিন্তু ঔষধ প্রশাসন। মন্ত্রণালয়ের কমিটির সদস্য তারাও। কাজেই অপকর্ম হলে এর দায় শুধু মন্ত্রণালয়ের নয়, রেগুলেটরি বডি হিসেবে তাদেরও।

এই হল আমাদের সরকারি দপ্তর!! সরকারি কর্মকর্তাদের অযোগ্যতা বা দুর্নীতিতে আমাদের সব কল্যাণ ধ্বংস হয় এভাবেই।

৭০ টাকা মূল্য নির্ধারণের তথ্য না দেয়ায়, স্পষ্ট বুঝা যাচ্ছে, এর ভাগ সবাই পায়, যদি এই মূল্য সম্পূর্ণ অযৌক্তিক হয়।
সূত্র : মাহবুব কবির মিলন এর ফেইজ থেকে নেয়া

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments