হেলথ ইনফো ডেস্ক :
বরিশালে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের আপত্তিকর ভিডিও এবং স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
তুর্য অধিকারি নামের ওই চিকিৎসকের দাবি- ভিডিওতে থাকা নারী তার স্ত্রী এবং তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। কেউ একজন তার মোবাইল থেকে ভিডিও চুরি করে দীর্ঘদিন ধরে ব্লাকমেইলের চেষ্টা করছে বলে অভিযোগ তারা।
ভিডিওতে দেখা যায়, তারা দুইজন একটি রুমে একান্ত ঘনিষ্ঠভাবে অবস্থান করছেন।
স্থানীয়দের দাবি- আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর সম্প্রতি ওই নারীকে বিয়ে করেছেন বাবুগঞ্জ উপজেলার সন্তান ডা. তুর্য অধিকারী।
ডা. তুর্য অধিকারি বলেন, ‘‘গত ফেব্রুয়ারিতে আমি চাকরিতে প্রবেশ করেছি। মাস দুই আগে আমাদের বিয়ে হয়েছে এবং আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের এই ভিডিও তখনকার সময়ে করা। আমার মোবাইল থেকে কীভাবে এটা বাইরে গেলো সেটা নিশ্চিতভাবে বলতে পারছি না।’’
তিনি অভিযোগ করেন, ‘‘এই ভিডিও দেখিয়ে গত দুই মাস ধরে কোনো অজ্ঞাত ব্যক্তি আমাকে ব্লাকমেইল করার চেষ্টা করছে। মেসেঞ্জারে ফেক আইডি এবং ই-মেইলের মাধ্যমে আমার কাছে চাঁদা দাবি করে আসছে।’’
এই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় গত প্রায় ২০ দিন আগে একটি লিখিত অভিযোগও দেওয়া আছে। কিন্তু পুলিশ অভিযুক্তকে খুঁজে পাচ্ছে না।
এ প্রসঙ্গে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মনিরুল ইসলাম বলেন, ‘‘ভিডিও এবং ছবিগুলো আমার দৃষ্টিতে এসেছে। বিষয়টি সিভিল সার্জন স্যারও জেনেছেন।’’
তিনি বলেন, ‘‘যতদূর জেনেছি ভিডিওটি ডা. তুর্য অধিকারী সরকারি চাকরিতে যোগদানের আগের। ভিডিওটি এখন কে বা করার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।’’
বিষয়টি যেহেতু তার ব্যক্তিগত, তাই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে যেই নির্দেশনা আসবে সেই অনুযায়ী তিনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।


