Sunday, July 5, 2026
Google search engine
Homeজাতীয়হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীদের পালানো ঠেকাতে কড়াকড়ি নিরাপত্তা

হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীদের পালানো ঠেকাতে কড়াকড়ি নিরাপত্তা

হেলথ ইনফো ডেস্ক :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার গত দুই মাস ধরে ধারাবাহিক প্রস্তুতি নিয়েছে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসকদের ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে সিভিল সার্জনদের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আজ রোববার (০৫ জুলাই) রাজধানীর ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী পুরোপুরি সুস্থ হওয়ার আগে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে না। একইসঙ্গে চিকিৎসা অসমাপ্ত রেখে কেউ যাতে হাসপাতাল ত্যাগ করতে না পারেন, সে জন্য হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।

মন্ত্রী বলেন, হামের সংক্রমণ বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দেশব্যাপী হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। তবে শিশুদের পুষ্টিহীনতার কারণে রোগটি পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, গত চার বছরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ এবং টিকাদান কর্মসূচিতে ঘাটতির প্রভাব বর্তমান পরিস্থিতিতে প্রতিফলিত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ সরকারের অন্যতম অগ্রাধিকার। দেশের মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, আগামী ১৫ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এ সময় হাসপাতালটির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সভায় তিনি আরও জানান, স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে দেশের অন্তত চারটি পুরোনো বিভাগীয় শহরে নিউরোসায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে দক্ষ স্নায়ুরোগ বিশেষজ্ঞ তৈরিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments