Take a fresh look at your lifestyle.

শেবাচিম শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

৫৩

হেলথ ইনফো ডেস্ক :
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) সেন্ট্রাল ইফতার মাহফিলের আয়োজন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ মার্চ) কলেজ ক্যাম্পাসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বর্ষে অধ্যয়নরত সাত শতাধিক মেডিকেল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শেবাচিমের ৫৪ তম ব্যাচের শিক্ষার্থী সায়েম মাহতাব সিয়াম বলেন, শেবাচিমের ঐক্য ও সংহতির সেন্ট্রাল ইফতার মাহফিল একটা ঐতিহ্য। প্রতিবছরের মতো, এবারও আমরা সবাই একত্রিত হয়ে এই মাহফিলের মাধ্যমে আমাদের বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছি।

তিনি আরও বলেন, ৫৩ তম ব্যাচের তত্ত্বাবধানে, সকল ধর্ম ও বর্ণের মানুষের উপস্থিতিতে, সিনিয়র-জুনিয়রদের সহযোগিতায় ইফতার মাহফিলটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.