Take a fresh look at your lifestyle.

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

১৮০

হেলথ ইনফো ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। আজ বুধবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে তাদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।

অধিবেশনে সভাপতিত্ব করে জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন।

তিনি জানান, মনোনয়ন পাওয়া প্রার্থী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি এই দায়িত্ব পালনে সম্মত আছেন বলেও জানান সভাপতি।

এরপর সভাপতি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। নুরুল ইসলাম প্রস্তাবটি উত্থাপন করলে তা সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি সংসদে গৃহীত হয়।

Leave A Reply

Your email address will not be published.