Take a fresh look at your lifestyle.

সন্ধানীর নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, নানামুখী সিদ্ধান্ত গ্রহণ

১০০

নিজস্ব প্রতিবেদক :
স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত সাধারণ সভায় ২০২৪-২০২৫ মেয়াদের বিদায়ী কার্যকরী পরিষদ নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে।

সভায় নতুন কার্যকরী পরিষদের পক্ষ থেকে বিদায়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রতিনিধিকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

পরবর্তীতে নবগঠিত কমিটির প্রথম সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—ডোনার ক্লাব বিএম কলেজ এর সাথে আলোচনা করা এবং তাদের কার্যক্রম চলমান আছে কিনা তত্ত্বাবধায়ন করা

SBMC তে সন্ধানীয়ান যতো শিক্ষক আছে তাদের সাথে আলোচনা করে একাডেমিক কার্যক্রম বেগবান করা.( জুনিওর দের জন্য ক্লাস নেওয়ার ব্যবস্থা করা )
অচল থাকা ড্রাগ ব্যাংক কিভাবে নতুন ভাবে সচল করা যায় সে ব্যাপারে আরো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া.

থ্যালাসেমিয়া প্রজেক্ট নতুন ভাবে চালু করা ( খাতা মেইনটেইন করা)
নতুন পরিষদ ধারাবাহিক ভাবে মাসিক সভা পরিচালনা করার মাধ্যমে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করে সন্ধানী কে সামনে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, সংগঠনের কার্যক্রমকে ধারাবাহিক রাখতে নিয়মিত মাসিক সভা আয়োজনের মাধ্যমে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি তাদের পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে সন্ধানীর কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও গতিশীল করে তুলবে।

Leave A Reply

Your email address will not be published.