হেলথ ইনফো ডেস্ক :
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে (এসএইচএসএমসিএইচ) ২২ সদস্যের ইন্টার্ন প্রতিনিধি কমিটি-২০২৬ গঠন করা হয়েছে।
আজ রোববার (৮ মার্চ) সকাল ১১টায় হাসপাতালের ইন্টার্ন কো-অর্ডিনেটর অফিসকক্ষে এসএইচ-১৫ ও এসএইচডি-০৯ ব্যাচের আগ্রহী ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
এসএইচএসএমসির ইন্টার্ন কো-অর্ডিনেটর এবং নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ২২ সদস্যের এই কমিটিতে ১৭ জন এমবিবিএস এবং ৫ জন বিডিএস ইন্টার্ন চিকিৎসক রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টার্ন চিকিৎসকদের সমন্বয়, বিভিন্ন পেশাগত ও অ্যাকাডেমিক কার্যক্রমে সহযোগিতা এবং হাসপাতালের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে এই প্রতিনিধি কমিটি কাজ করবে।
কমিটির সদস্যরা হলেন—ডা. মো. ফজলে এলাহী তরুন, ডা. সাজিদ আহমেদ, ডা. সাদিকুর রহমান ইফাত, ডা. তাসমিয়া তাবাসসুম তন্বী, ডা. সাগর হালদার, ডা. মো. স্মরণ সরকার, ডা. মো. নাহিদুর রহমান, ডা. মো. ছাব্বির হুসাইন, ডা. তাসনিয়া তাজরী রহমান, ডা. মো. রেদওয়ান উল্লা, ডা. কান্তা আক্তার, ডা. মেহেদী হাসান রনি, ডা. সালমান রহমান সাদিক, ডা. তাফসীর আহমেদ প্রত্যয়, ডা. ইনুমা আক্তার, ডা. সাকিবুর রহমান প্রান্ত, ডা. সায়ইন আহমেদ ফাহাদ, ডা. স্বর্ণা ঘোষ, ডা. আসিফ ইকবাল, ডা. মো. আমিমুল এহসান সোহাগ, ডা. সানজিদা সুমাইয়া হীনা এবং ডা. খালিদ হোসেন শাহরিয়ার রিয়ান।