Tuesday, July 7, 2026
Google search engine
Homeজাতীয়২১ চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নতুন কর্মস্থলে পদায়ন

২১ চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নতুন কর্মস্থলে পদায়ন

 

হেলথ ইনফো ডেস্ক :
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ২১ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদায়ন।

সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি অ্যান্ড অবস) ডা. নাসরিন সুলতানাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, পূর্বসুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, গোপালগঞ্জে কর্মরত ডা. মুহাম্মদ রবিউল হককে ঢাকা মেডিকেল কলেজে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সোহাগ ইফতা আমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ময়মনসিংহ মেডিকেল কলেজে, গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. মামুন উর রশিদকে রাজশাহী মেডিকেল কলেজে এবং তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোহাম্মদ মোস্তফা ফয়সলকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ময়মনসিংহ মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. আসাদুজ্জামানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে, একই প্রতিষ্ঠানের ডা. শামীমা সুলতানাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে একই মেডিকেল কলেজে, অর্জুনটেক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ডা. মো. সোলায়মান হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে মুগদা মেডিকেল কলেজে, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. খালেদ হোসাইনকে সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. অনামিকা জামানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে একই মেডিকেল কলেজে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. জাকিয়া সুলতানা মৌরীকে একই মেডিকেল কলেজে, ডা. রিফাত আরা চয়নকে টাঙ্গাইল মেডিকেল কলেজে এবং ঢাকা মেডিকেল কলেজের ডা. উম্মে সালমাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোহাম্মদ কামাল হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. মোবারক হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে রংপুর মেডিকেল কলেজে, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ডা. তাহমিনা রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. শরীফ হাসানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ময়মনসিংহ মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. আজিজুল হক মানিককে ঢাকা মেডিকেল কলেজে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের ডা. কে এম শরফুদ্দিনকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে একই প্রতিষ্ঠানে এবং কুমিল্লা মেডিকেল কলেজের ডা. নাসরিন আফরোজকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments