Wednesday, June 10, 2026
Google search engine
Homeঅপরাধকেএমসি হাসপাতালে রোগীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসকের ওপর হামলা

কেএমসি হাসপাতালে রোগীর মৃত্যু, দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক :
বরিশালের কেএমসি হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১০ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই হামলার দৃশ্য দেখা যায়। ভুক্তভোগী চিকিৎসকের নাম ডা. শিবু।

ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে প্রবেশ করে তাকে বেধড়ক মারধর করছেন। এ সময় চিকিৎসককে চড়-ঘুষি মারার পাশাপাশি চেয়ার দিয়েও আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাকে উদ্ধার করেন।

জানা গেছে, কেএমসি হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর দায়িত্বে অবহেলার অভিযোগ এনে রোগীর এক স্বজন চিকিৎসকের ওপর হামলা চালান।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী চিকিৎসক বলেন, ‘আমি আমার কক্ষে বসে ছিলাম। হঠাৎ করে এক ব্যক্তি এসে আমার ওপর হামলা শুরু করেন।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments