Friday, May 15, 2026
Google search engine
Homeঅপরাধশেবাচিম হাসপাতালে নার্স ও ওয়ার্ড বয়ের উপর হামলা ॥ হামলাকারী কে পুলিশে...

শেবাচিম হাসপাতালে নার্স ও ওয়ার্ড বয়ের উপর হামলা ॥ হামলাকারী কে পুলিশে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক :
শয্যা না থাকায় দুই নার্স ও ওয়ার্ড বয়ের উপর হামলা চালালো রোগীর স্বজন। এ ঘটনায় হামলাকারী রোগীর ছেলে এনামুলকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি অ্যান্ড অবজারবেশন ওয়ার্ডে এই ঘটনা ঘটে। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সোয়েব বলেন, বাকেরগঞ্জের পূর্ব নলুয়া গ্রামের রাজ্জাক চৌকিদারের স্ত্রী সেলিনা বেগম উচ্চ রক্ত চাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগী নিয়ে শুক্রবার বিকেলে হাসপাতালের জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে ক্যাজুয়ালটি অ্যান্ড অবজারবেশন ওয়ার্ডে ভর্তি করেন।

সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মহিলা মেডিসিন ৩ নং ইউনিটে রেফার্ড করেন। মহিলা মেডিসিন ৩ নং ইউনিটে অতিরিক্ত রোগী ও কোনো শয্যা ফাঁকা না থাকায় রোগীর স্বজনরা সেখানে যেতে অপারগ। কিন্তু নিয়ম অনুযায়ী রেফার্ডকৃত ওয়ার্ডে রোগী নিয়ে যাওয়ার জন্য কর্তব্যরত ওয়ার্ডবয় ইমন চেষ্টা করলে রোগীর ছেলে এনামুল ওয়ার্ড বয়কে বেদম মারধর করেন।

এসময় কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার ও ইন্টার্ন নার্স দোলা এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। পরে হাসপাতালের আনসার সদস্যদের সহযোগিতা নিয়ে রোগীর ছেলে এনামুলকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments