Tuesday, June 2, 2026
Google search engine
Homeজাতীয়নতুন পদায়ন : সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত চার চিকিৎসকের

নতুন পদায়ন : সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত চার চিকিৎসকের

হেলথ ইনফো ডেস্ক :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে এনাটমি বিষয়ের চারজন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির পর নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

গতকাল সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সচিব মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এনাটমি বিভাগের লেকচারার ডা. এম আল মাসুদুর রায়হানকে সহকারী অধ্যাপক হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে ওএসডি করা হয়েছে এবং তাকে রামেকে সংযুক্তি দেওয়া হয়েছে।

ওএসডি হিসেবে কর্মরত লেকচারার ডা. রিজওয়ানা সাবা সিলভিয়াকে সহকারী অধ্যাপক পদে পদায়ন করে মুগদা মেডিকেল কলেজে (মুমেক) সংযুক্ত করা হয়েছে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচারার ডা. আতিকা সুলতানাকে সহকারী অধ্যাপক হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্তি দেওয়া হয়েছে।

অন্যদিকে, রামেকের সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. জান্নাতুল ফেরদৌসীকে সহকারী অধ্যাপক হিসেবে নওগাঁ মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, গত ১২ মে জারি করা বদলি ও পদায়ন সংক্রান্ত আদেশে উল্লিখিত এসব কর্মকর্তার ক্ষেত্রে প্রযোজ্য অংশ বাতিল করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৮ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৯ জুন সকালে তারা বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রতিষ্ঠানপ্রধানদের যোগদানপত্র গ্রহণের পর তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখাকে ই-মেইলের মাধ্যমে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। লিয়েন, প্রেষণ, শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটিতে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে ছুটি শেষে যোগদানের পর পদায়ন কার্যকর হবে।

পদায়নপ্রাপ্ত চিকিৎসকদের মানবসম্পদ তথ্যব্যবস্থার (এইচআরআইএস) মাধ্যমে বর্তমান কর্মস্থল থেকে ‘মুভ আউট’ এবং নতুন কর্মস্থলে ‘মুভ ইন’ সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments