হেলথ ইনফো ডেস্ক :
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক জালাল উদ্দিন মুহাম্মদ রুমী। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক।
আজ মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমীকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।
জালাল উদ্দিন রুমী বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এর আগে চব্বিশের অভ্যুত্থানের পর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।