Wednesday, May 27, 2026
Google search engine
Homeজানা অজানাআমরা শুধু চাই নিরাপদ কর্মস্থল , চিকিৎসক নিরাপত্তা

আমরা শুধু চাই নিরাপদ কর্মস্থল , চিকিৎসক নিরাপত্তা

মন্তব্য প্রতিবেদন:

আমি সম্মানের সাথে দ্বিমত পোষণ করলাম। আমি বয়েসে সবচেয়ে ছোটো এখানে , আইসিইউর কনসালটেন্ট , মিটিং এর সবাই আমার অনেক সিনিয়র কর্মকর্তা ।

স্যার গম্ভীর হয়ে বললেন ” মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman ডা: শংকরের চিকিৎসার বিষয়ে খুবই উদ্বিগ্ন, প্রয়োজনে সিংগাপুর পাঠাতেও রাষ্ট্র পিছুপা হবে না, আপনারা অপারগ হলে প্লিজ জানিয়ে দিন

আমার চশমা ঘামছে , সবাই ই চুপ ! মনে হচ্ছে – স্টেথোস্কোপ সাদা এপ্রোণ আমার দিকে তাকিয়ে আছে , আমার কপালে বিন্দু বিন্দু ঘাম ।

মিসেলস নিয়ে উপজেলা ভিজিটে দায়িত্বকালীন সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত ডা. শংকর স্যারের মাথা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে , কোমাস্কেল মাত্র ৮, মস্তিষ্কে জটিল অপারেশন হয়েছে নিউরোসায়েন্স হাসপাতালে , হাসপাতালের নিউরোসার্জিক্যাল টিম মস্তিকের ভেতর জটিল অপারেশন চালিয়েছে দীর্ঘক্ষণ সময় নিয়ে। অস্ত্রোপচার সফল হয়েছে , তিনি এখন আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে । তাঁর স্ত্রী মাননীয় মন্ত্রী মহোদয়কে হাত জোড় করে বলছেন ” আমার সিঁদুর মুছে যেতে দিয়েন না স্যার ”

নিস্তব্ধতা চারদিকে। এ এক কঠিনতম সিদ্ধান্তের সময় ।
এটা নিউরোসায়েন্স হাসপাতাল, সেন্টার অফ এক্সিলেন্স, সিংগাপুরের আইসিইউতেও মর্টালিটি আমাদের মর্টালিটির কাছাকাছি। আমরা অপারগ নই এখন পর্যন্ত। আমি কনফিডেন্টলি আবারও বললাম ” আমরা পারবো স্যার , ইনশাআল্লাহ পারবো ”

দীর্ঘ একমাস পর ডা: শংকর স্যার আইসিইউ থেকে কেবিনে স্হানান্তরিত হয়েছেন। তিনি হাসতে পারেন, আমি কেবিনে গেলে হাত চেপে ধরেন।
তাঁর অবস্হা উন্নত, ফিজিওথেরাপি চলছে।

মাননীয় প্রধানমন্ত্রী নিজে খোঁজ খবর নিয়েছেন, অনুদান দিয়েছেন তহবিল থেকে।
নিউরোসায়েন্স হাসপাতাল আপাতত রাষ্ট্রের প্রায় ৩+ কোটি টাকা বাঁচিয়ে দিয়েছে। সিংগাপুর vs গরীব দেশের মেধা আর বিশ্বাসের এক চূড়ান্ত স্নায়ুচাপ আপাতত অতিক্রান্ত হয়েছে।

আমরা কোনো বাহবা চাইনা
কোনো মিডিয়া কভারেজও চাইনা
আমরা শুধু চাই নিরাপদ কর্মস্হল , চিকিৎসক নিরাপত্তা।
রাষ্ট্রকে ধন্যবাদ – আমাদের উপর বিশ্বাস রাখার জন্য।

ডা. শংকর দাদার জন্য দোয়া করবেন সবাই
ওনার দীর্ঘমেয়াদী ফিজিওথরাপি লাগবে
তাঁর অথনৈতিক অবস্হা বেশ নাজুক।

এই যাত্রাপথে আমি এক অন্য তারেক রহমানকে আবিষ্কার করেছি। যিনি বিশ্বাস করেছেন দেশীয় চিকিৎসকদের মেধা আর শ্রমকে।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ❤️

ডা: আসিফ সৈকত
কনসালটেন্ট – ক্রিটিক্যাল কেয়ার (ICU)
নিউরোসায়েন্স হাসপাতাল

( জনস্বার্থে বিষয়টি পোস্ট করা জরুরী বলে মনে করেছি।
দেশীয় চিকিৎসকদের বিশ্বাস করুন,
সহায়তা করুন। তাঁরা আপনার দেশ বাংলাদেশের মেধাবী সন্তান, গায়ে হাত বা আঘাত কইরেন না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments