Wednesday, May 13, 2026
Google search engine
Homeজাতীয়১৮ চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

১৮ চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

হেলথ ইনফো ডেস্ক :
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৮ চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে এনাটমি বিভাগের ১৪ জন, ফিজিওলজি বিভাগের ৪ জন চিকিৎসক রয়েছেন।

এতে বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ১৮ মের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। যোগদানপত্র প্রাপ্তির পর স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান যোগদানপত্র গ্রহণপূর্বক তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার ইমেইল per1@hsd.gov.bd তে অবহিত করবেন।

এতে আরও বলা হয়, লিয়েন/প্রেষণ/শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাগণ লিয়েন/প্রেষণ/শিক্ষা ও মাতৃত্বকালীন ছুটি ভোগরত কর্মকর্তাগণ মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানের পর পদায়ন কার্যকর হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments