Sunday, June 14, 2026
Google search engine
Homeজানা অজানাচিকিৎসকের ওপর হামলা ও চিকিৎসক সমাজকে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

চিকিৎসকের ওপর হামলা ও চিকিৎসক সমাজকে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ড্যাব এবং জেলা ড্যাবের উদ্যোগে কেএমসি হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা এবং টকশোতে সাংবাদিক মাসুদ কামালের চিকিৎসক সমাজকে নিয়ে করা অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের চিকিৎসকরা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের ওপর হামলা, হয়রানি এবং বিভিন্ন মাধ্যমে চিকিৎসক সমাজকে হেয়প্রতিপন্ন করার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনা শুধু চিকিৎসকদের মনোবল নষ্ট করে না, বরং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ড্যাবের সভাপতি ডা. কবিরুজ্জামান ও শেবাচিম ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বাবলু, ডা. রেজওয়ান রেজা, ডা. শরিফুল হক রুমেন ডা. শাখওয়াত হোসেন সৈকত ডা. ইস্তিয়াক আহমেদ রিফাত, ডা. জাহিদ, ডা. কাসেদুল ইসলাম নয়ন, ডা. সিসিল সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ।

মানববন্ধন থেকে চিকিৎসকদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা, হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করা এবং চিকিৎসক সমাজকে নিয়ে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বক্তারা সতর্ক করে বলেন, চিকিৎসকদের ন্যায্য দাবি ও নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা চিকিৎসক সমাজের মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সংহতি প্রকাশ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments