Take a fresh look at your lifestyle.

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

৫৭

হেলথ ইনফো ডেস্ক :
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত হওয়া ও প্রস্থান নিশ্চিত করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব খন্দকার মনোয়ার মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪–এর ৮৬ নম্বর নির্দেশ অনুযায়ী এ বাধ্যবাধকতা প্রযোজ্য।

এতে আরও বলা হয়, মাঠপর্যায়ের অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্য কোনো ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোকে বিষয়টি জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.