Take a fresh look at your lifestyle.

শেবাচিমের প্রাক্তন শিক্ষার্থী ডা. মোর্শেদুল কবির ভূঁইয়ার ইন্তেকাল, শোক প্রকাশ

২১৯

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ডা. মোর্শেদুল কবির ভূঁইয়া মিন্টু আজ সকাল ৭টায় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম ডা. মোর্শেদুল কবির ভূঁইয়া মিন্টু একজন সৎ, মানবিক ও নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে সহকর্মী ও রোগীদের কাছে সুপরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র-সমিতির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave A Reply

Your email address will not be published.