Take a fresh look at your lifestyle.

রাতে শেবাচিম হাসপাতালের মেডিসিন ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ড

৬৬

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ১১ টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের পঞ্চম তলার বারান্দায় থাকা ফোম ও বালিসে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের ঘটনায় মেডিসিন ভবনে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা দিকবেদিক ছোটাছুটি শুরু করে। তাদের হুড়াহুড়িতে বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজন আহত হয়। এসময় আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বে থাকা দুই আনসার সদস্য আহত হন।

ফায়ারসার্ভিস সদস্যরা জানিয়েছে, রাত ১১ টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছান। হাসপাতালের পঞ্চম তলার মেডিসিন ওয়ার্ডের পেছনের একটি বারান্দায় থাকা ফোম ও বালিসে অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পরে পুরো ওয়ার্ড। প্রায় আধঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুনের সুত্রপাত তা তদন্ত শেষে জানাযাবে বলে জানায় ফায়ারসার্ভিস।

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, অগ্নিকান্ডের ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এঘটনায় আনসার সদস্য আহত হয়েছে। ভর্তি থাকা রোগীদের নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে। কোন রোগী হতাহতের ঘটনা ঘটেনি।

Leave A Reply

Your email address will not be published.