স্টাফ রিপোর্টার:
যুব রেড ক্রিসেন্টের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিটের ২০২৫-২৬ সেশনের প্রস্তাবিত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. মিনহাজুল ইসলাম। সহ-সভাপতি পদে রয়েছেন সাজিদ মো. আব্দুল্লাহ ও তাসফিয়া জিনান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন আহমেদ। সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. সাকিব হোসেন, হৃদয় তালুকদার ও জেবিন আক্তার।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইজদানী মো. রওশন আলী, নাফিসা তাহসিন আনান ও মিদুল ইসলাম শিহাব। সহ-সাংগঠনিক সম্পাদক পদে আছেন মেহেদী হাসান আকাশ ও তানজিদ হাসান। অর্থ সম্পাদক হিসেবে তীর্থ মন্ডল ও পিয়াস এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে রাহাত ও নাবীলা হীরা দায়িত্ব পেয়েছেন।
দপ্তর সম্পাদক হিসেবে এম এম রোহান এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. হোসাইন ও সায়েদ মুহিদুল মনোনীত হয়েছেন। সমাজকল্যাণ সম্পাদক পদে আনান এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক হিসেবে নাজনীন ঐশী রয়েছেন।
প্রচার ও প্রচারণা সম্পাদক হিসেবে সামিন রেজা এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে মনোয়ার পারভেজ মারুফ দায়িত্ব পালন করবেন। ব্লাড কালেকশন সম্পাদক হিসেবে সিয়ামুল অনুরাগ এবং সহ-সম্পাদক হিসেবে মশিউর রহমান রয়েছেন।
সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আফিফা রুকাইদা এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কামরুল হাসান দায়িত্ব পেয়েছেন। ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে প্রান্ত সরকার এবং সহ-ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে তানজিদ সিয়াম রয়েছেন।
কর্মশালা বিষয়ক সম্পাদক হিসেবে তাসনোভা তারিক তোজা এবং সহ-সম্পাদক হিসেবে জান্নাতুল তাবাসসুম জিতু মনোনীত হয়েছেন। শিক্ষা ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক হিসেবে হালিমা খান তানযুনা ও মালিহা মেহনাজ দায়িত্ব পালন করবেন।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে অর্দ্রিতা আজিজ প্রিয়ন্তী, মাইসা রহমান, সুহায়লা রুম্মান ও ইশা অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, নবগঠিত এই কমিটি মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করবে।