Take a fresh look at your lifestyle.

বরিশালে ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কাল

৩২২

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ১৯ ডিসেম্বর শুক্রবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্র জানায়, উক্ত মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য সাবেক মেয়র, সাবেক জাতীয় সংসদের হুইপ ও বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ড্যাব কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও ড্যাব বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা, এবং বরিশাল জেলা শাখা।

আয়োজকরা বরিশালবাসীকে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.