Take a fresh look at your lifestyle.

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সম্মেলন অনুষ্ঠিত

৭১

 

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এ সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান,এমপি- প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সরকারের নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সরদার মোঃ সাখাওয়াত হোসেন, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ড. এম এ মুহিত, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; মোঃ কামরুজ্জামান চৌধুরী, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ; এবং অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।

অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা কমপ্লেক্সে সমন্বিত উন্নত সেবা প্রদান ক্যাটাগরিতে ডা. শোভন কুমার বসাক (চরফ্যাশন, ভোলা),
সেবা গ্রহিতার সংখ্যা বৃদ্ধির ক্যাটাগরিতে ডা. মনজুর আল মুর্শেদ চৌধুরী (ধামরাই, ঢাকা),
জরুরি সেবা ক্যাটাগরিতে ডা. মো. মুজিবুর রহমান (পেকুয়া, কক্সবাজার),
Health Systems Strengthening ক্যাটাগরিতে ডা. সাজিদ হাসান সিদ্দিকী (শেরপুর, বগুড়া),
মাতৃস্বাস্থ্য ও প্রসূতি সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. সুমন কান্তি সাহা (মুক্তাগাছা, ময়মনসিংহ) এবং
সেবার গুণগত মানের দৃশ্যমান উন্নয়ন ক্যাটাগরিতে ডা. তানসিভ জুবায়ের (ভাঙা, ফরিদপুর) মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করেন।

সম্মেলনে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.