Take a fresh look at your lifestyle.

অভিযান পরিচালনায় প্রশাসনিক ক্ষমতা চান

৭৬

হেলথ ইনফো ডেস্ক :
উপজেলা পর্যায়ে অবৈধ ও মানহীন স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনায় প্রশাসনিক ক্ষমতা চেয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা (ইউএইচএফপিও)। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইউএইচএফপিওদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আইন প্রয়োগের এ ক্ষমতা চান তারা।

 

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ইউএইচএফপিওরা বলেন, ‘উপজেলা পর্যায়ে লাইসেন্সবিহীন অবৈধ ডায়াগনোস্টিক সেন্টার, ক্লিনিক হাসপাতাল ও ওষুধের দোকানে ইউএইচএফপিওগণকে প্রায়শ অভিযান চালাতে হয়। তাই জনগণের স্বাস্থ্যসেবার মান ঠিক রাখতে এই সকল অভিযান পরিচালনার জন্য ইউএইচএফপিওদেরকে প্রয়োজনীয় প্রশাসনিক ক্ষমতা বা আইন প্রয়োগের ক্ষমতা প্রদান করা দরকার।

 

এ সময় কলাপাড়ার ইউএইচএফপিও ডা. শংকর প্রসাদ অধিকারীর দুর্ঘটনার তথ্য তুলে ধরলে প্রধানমন্ত্রী এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ইউএইচএফপিওর দুর্ঘটনায় নিপতিত হওয়া অত্যন্ত দুঃখজনক। ওই সময় ‍উনার মাথায় যদি হেলমেট থাকতো, বিষয়টি অত গুরুতর না-ও হতে পারে পারতো। একজন স্বাস্থ্যকর্মী হিসেবে এই বিষয়টা যদি আপনি অনুসরণ করেন, তাহলে অন্যদেরকেও বলতে পারবেন। এটা একটি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। তাই নয় কি?

Leave A Reply

Your email address will not be published.