রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

হেলথ ইনফো ডেস্ক :
রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদানের চেষ্টা করেছেন ইরফান জাহান নূর (৩৫) নামে এক যুবক।

আজ সোমবার (৩০ মার্চ) বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে প্রজ্ঞাপনটি যাচাই-বাছাই করে সত্যতা না পেয়ে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ভুয়া প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের সদয় অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জনাব ডা. ইরফান জামান নূরকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।

তবে ওই প্রজ্ঞাপনে উল্লেখিত ডা. ইরফান জাহান নূর তার প্রকৃত নাম কিনা এবং তিনি পেশায় আদৌ চিকিৎসক কিনা—তা নিশ্চিত হওয়া যায়নি।

Comments (০)
Add Comment