বাংলাদেশ সোসাইটি অব এস্থেটিক প্লাষ্টিক সার্জনস এর নব গঠিত কমিটিতে স্থান করে নিলেন ডা. শাওন বিন রহমান

বরিশাল হেলথ ইনফো ডেস্ক :

বাংলাদেশের এস্থেটিক প্লাস্টিক সার্জনদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ সোসাইটি অব এস্থেটিক প্লাস্টিক সার্জনসের (বিএসএপিএস) ২০২৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. সাইদ আহমেদ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রফেসর ডা. নাসির উদ্দীন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি ১ ডা. আবদুল মবিন, সহ-সভাপতি ২ প্রফেসর ডা. বিধান সরকার, যুগ্ম সম্পাদক ডা. ইকবাল আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মারুফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডা. ইমরান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. ওয়াহিদুজ্জামান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা আমিন খান, মিডিয়া ও প্রেস সম্পাদক ডা. মো. আনোয়ারুল ইসলাম, অফিস সম্পাদক ডা. চৌধুরী রাশেদুল মুগনী এবং প্রকাশনা সম্পাদক ডা. রোমানা পারভিন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর ডা. ফোয়ারা তাসমিম, প্রফেসর ডা. মির্জা মোহাম্মদ তায়েবুল ইসলাম, প্রফেসর ডা. সাত্তার মোহাম্মদ সুমন, সহযোগী অধ্যাপক ডা. সালেক বিন ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মো. শরীফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. তাসলিমা সুলতানা এবং সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

সংগঠনটি জানায়, দেশের এস্থেটিক প্লাস্টিক সার্জারির মানোন্নয়ন ও সুশৃঙ্খল বিকাশে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সোসাইটি অব এস্থেটিক প্লাস্টিক সার্জনস (বিএসএপিএস) । সংগঠনটির অন্যতম লক্ষ্য হলো, এস্থেটিক প্লাস্টিক সার্জারির উপর শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা, দেশে নিরাপদ ও নৈতিক এস্থেটিক সার্জারি চর্চা উৎসাহিত ও প্রতিষ্ঠা করা, সংশ্লিষ্ট বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও জ্ঞান বিনিময়কে এগিয়ে নেওয়া এবং এ ক্ষেত্রের চিকিৎসকদের জন্য নিয়মিত বিএসএপিএস জার্নাল প্রকাশের মাধ্যমে একটি শক্তিশালী একাডেমিক ও বৈজ্ঞানিক প্ল্যাটফর্ম গড়ে তোলা।

Comments (০)
Add Comment