প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু

হেলথ ইনফো ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে নিয়োগ পেলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ডা. মনোয়ারুল কাদির বিটু প্রেষণে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন দায়িত্বে যোগদানের তারিখ থেকে এ পদে তার দায়িত্ব কার্যকর হবে।

Comments (০)
Add Comment