তারেক রহমানের আগমনে ড্যাবের মেডিকেল টিম ও ক্যাম্প উপকমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে নির্বাচন প্রচারণা সভা এবং জনসাধারণের জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ও বরিশাল জেলা শাখার যৌথ উদ্যোগে মেডিকেল টিম ও মেডিকেল ক্যাম্প আয়োজনে উপকমিটি গঠন করা হয়েছে।

ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ স্বাক্ষরির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপকমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ডা. মুজিবুর রহমান তালুকদারকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ডা. এ এম আব্দুল মালেক, ডা. শিহাব উদ্দিন শিহাব, ডা. মো. আব্দুর রহিম ও ডা. শরিফুল ইসলাম রুমনকে।
এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. আব্দুল মুনেম সাদ।

উপকমিটির অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ডা. মনিরুল আহসান, ডা. এম আর চৌধুরী রিপন, ডা. সাইদুল ইসলাম আবির, ডা. মাহাদি হাসান, ডা. ফয়সাল হাসান তুহিন, ডা. মো. মুজাহিদ, ডা. শেখ শামিমুল ইসলাম, ডা. শাখাওয়াত হোসেন সৈকত, ডা. কাসেদুল ইসলাম নয়ন, ডা. ইস্তিয়াক আহমেদ রিফাত, ডা. আরিফ হোসেন, ডা. সৈয়দ ইমরান আশরাফ শিপলু এবং ডা. রিফাত হোসেন ।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগত কর্মসূচিকে ঘিরে চিকিৎসাসেবা কার্যক্রমকে সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এ উপকমিটি গঠন করা হয়েছে। জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম ও মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

Comments (০)
Add Comment