ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম পেশাগত পরীক্ষার ফল প্রকাশ, শীর্ষ দশে নয়জন নারী

হেলথ ইনফো ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর প্রথম পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এ ফলাফল প্রকাশিত হয়।

পরীক্ষায় উত্তীর্ণ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাধিক শিক্ষার্থী দুপুরে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, আজ দুপুর ১২টার দিকে ফলাফল প্রকাশিত হয়েছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শীর্ষ দশে স্থান করা শিক্ষার্থীর মধ্যে নয়জনই নারী।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রথম হয়েছেন রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের শিক্ষার্থী খাদেজা মেহজাবিন, দ্বিতীয় মুগদা মেডিকেল কলেজের আনিকা হোসাইন, যৌথভাবে তৃতীয় ঢাকা মেডিকেল কলেজের সাবিহা বিনতে বৃষ্টি ও সলিমুল্লাহ মেডিকেলের ইসরোনা আলম আধুলী। এ ছাড়া পঞ্চম হয়েছেন ঢাকা মেডিকেলের রুফাইদা তাফসিয়াত ফিজা, ষষ্ঠ হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সানজিদা হক জুই।

পরীক্ষায় যৌথভাবে সপ্তম হয়েছেন ইব্রাহিম মেডিকেলে কলেজের রাফরা শাহনিলা জাহান ও ফাইয়াজ মাইমুন এবং যৌথভাবে নবম হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের আবিদা রাইসা অদ্রি ও সিরাজুম মুনিরা।

এর আগে গত ৪ মার্চ ঢাবির মেডিকেল কলেজগুলোর দ্বিতীয় প্রফেশনাল ও ৮ মার্চ তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল।

Comments (০)
Add Comment