ঢাকাসহ ফের ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন এলাকা

হেলথ ইনফো ডেস্ক :
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ২৪ সেকেন্ডে আঘাত হানা এ ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সেবারও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প এবং ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৪৬২ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় তুলনামূলকভাবে বেশি কম্পন অনুভূত হয়।

Comments (০)
Add Comment