উজিরপুরে মেডিসিন ক্লাবের শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক:
মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বরিশাল জেলার উজিরপুরে এসব মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

 

শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় কমিটি এবং মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি রাকিবুল ইসলাম অন্তর। এ ছাড়া ইউনিটের অন্যান্য সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

 

শীতবস্ত্র বিতরণ শেষে একই স্থানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে চিকিৎসক হিসেবে সেবা দেন ডা. জাহিদুল ইসলাম সজল ও ডা. জান্নাতুল নাহিদ ইভা। ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও সেবা প্রদান করা হয়।

 

এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উজিরপুর গ্রামের বহু মানুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান। মেডিসিন ক্লাবের এ মানবিক ও সেবামূলক উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

Comments (০)
Add Comment