Take a fresh look at your lifestyle.

বিএমইউর ১০ চিকিৎসক রাষ্ট্রপতির প্রমার্জনে অধ্যাপক হলেন

৮৩

হেলথ ইনফো ডেস্ক :
অধ্যাপক হিসেবে পদোন্নতির জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ১০ চিকিৎসকের সক্রিয় শিক্ষকতার সময়সীমা প্রমার্জনের প্রস্তাব অনুমোদন করেছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখার এক চিঠিতে এ কথা বলা হয়েছে।

মন্ত্রণালয় সহকারী সচিব শাহ্ জালাল মালিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক পদে কর্মরত নিম্নোক্ত শিক্ষকগণের অধ্যাপক পদে পদোন্নতির শর্ত হিসেবে সক্রিয় শিক্ষকতার সময়সীমা প্রমার্জন এর প্রস্তাবটি মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত হয়েছে।

তাদের অর্থোপেডিক সার্জারি বিভাগের চারজন চিকিৎসক রয়েছেন, যথা অর্থোপেডিক সার্জারি বিভাগের ডা. শেখ ফরহাদ, ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. মো. আশরাফুল ইসলাম, ডা. মুহাম্মদ আব্দুল আউয়াল।

এ ছাড়া শিশু সার্জারি বিভাগের ডা. এ.এম শাহীনুর, ইউরোলজি বিভাগের ডা. মোহাম্মদ আবদুস সালাম ও ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, ফিটোমেটারনাল মেডিসিন বিভাগের ডা. উম্মে কুলসুম, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ডা. মো. জাহিদুর রহমান এবং শিশু নিউরোলজি বিভাগের ডা. কাজী আশরাফুল ইসলাম রয়েছেন।

‘এমতাবস্থায়, পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিষয়টি অবহিত করা হলো’ বলা হয় নোটিসে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে পাঠানো এ চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর একান্ত সচিসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.