Take a fresh look at your lifestyle.

অধ্যাপক ডা. শারফুজ্জামান খান রুবেল আর নেই

১৫৮

নিজস্ব প্রতিবেদক :
দেশের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক ও সংগঠক অধ্যাপক ডা. শারফুজ্জামান খান রুবেল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ সকাল ১১টা ২০ মিনিটে রাজধানীর ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম অধ্যাপক ডা. রুবেল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক কেন্দ্রীয় নেতা ও বর্তমান আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং সোসাইটি অব সার্জনস-এর সভাপতির দায়িত্বেও ছিলেন।

তার মৃত্যুতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদসহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা গেছে, মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর (দুপুর ১টা ৩০ মিনিটে) ধানমন্ডিতে পপুলার মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
চিকিৎসা শিক্ষা, সেবা ও পেশাজীবী সংগঠনে তার অবদান দেশব্যাপী স্মরণীয় হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.