Take a fresh look at your lifestyle.

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ শুরু হচ্ছে

১৮০

ডেস্ক রিপোর্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১২ মার্চ। সেদিন সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসবে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন, মোতাবেক ২০২৬ সালের ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় এ অধিবেশন শুরু হবে। সংবিধান অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ ওই দিন থেকে গণনা শুরু হবে। বর্তমান মেয়াদ শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ।

Leave A Reply

Your email address will not be published.