Take a fresh look at your lifestyle.

চারটি স্বাস্থ্য ইনস্টিটিউট ও একটি হাসপাতালের পরিচালক ভারমুক্ত

১৬৪

হেলথ ইনফো ডেস্ক :
চারটি স্বাস্থ্য ইনস্টিটিউট ও একটি হাসপাতালের পরিচালক ভারমুক্ত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সেবা বিভাগের পারসোনেল-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু), ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি এবং গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালকদের ভারমুক্ত করা হয়।

এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. মোহাম্মদ নাসির উদ্দীন (৪১৩৬৫) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক পদে বদলি/পদায়ন করা হলো।’

এর আগে গত বছরের ১৩ ফেব্রুয়ারি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।

মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. মো. মাহবুবুর রহমান (৪১৬০৬) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালর পরিচালক পদে বদলি/পদায়ন করা হলো।’

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে গত বছরের ১৫ নভেম্বর নিয়োগ পান মানিকগঞ্জ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. সৈয়দ আলফে সানী (৪১৩৬২) ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজির (নিকডু) পরিচালক পদে বদলি/পদায়ন করা হলো।’

এর আগে নিকডুর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পান অধ্যাপক আলফে সানী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. মো. হাসান জাফর (৪৪০৬০) জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক পদে বদলি/পদায়ন করা হলো।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যাপক ডা. হাসান জাফর গত বছরের ২৮ নভেম্বর জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পান।

যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. সৈয়দ শাহিন ইকবাল (৪১৮৮৭) গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক পদে বদলি/পদায়ন করা হলো।’

এর আগে গত বছরের ৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পান স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও অফথালমোলজির সহযোগী অধ্যাপক শাহিন ইকবাল।
সূত্র : মেডিভয়েস

Leave A Reply

Your email address will not be published.